শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ৩ ঘণ্টা আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ৫ ঘণ্টা আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ৭ ঘণ্টা আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে গলাচিপায় প্রধান সড়কে মাছের বাজার, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের ১০ ঘণ্টা আগে খুলনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেফতার, অস্ত্র -গুলি উদ্ধার ১৪ ঘণ্টা আগে মাহমুদ হাসান তালুকদার, গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ৩ ঘণ্টা আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ৫ ঘণ্টা আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ৭ ঘণ্টা আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে গলাচিপায় প্রধান সড়কে মাছের বাজার, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের ১০ ঘণ্টা আগে খুলনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেফতার, অস্ত্র -গুলি উদ্ধার ১৪ ঘণ্টা আগে মাহমুদ হাসান তালুকদার, গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ১ দিন আগে
দেশজুড়ে

রাস্তা কালভার্ট খেকোরা স্বরুপকাঠী বিএনপির ছত্রছায়ায় থাকতে পারে না – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত

শেয়ার

সাক্ষাৎকার মূলক প্রতিবেদন :-  পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেছেন, যারা কাজ না করে রাস্তা কালভার্টের টাকা আত্মসাৎ করেছে তারা বিএনপির ছত্রছায়ায় থাকতে পারে না। তিনি বলেন,  বিগত স্বৈরাচারের দোসর মহারাজ – মিরাজ ও তাদের সহযোগীদের সাথে স্বরুপকাঠীর যে সকল বিএনপির নেতাকর্মী সখ্যতা গড়ে তুলবে প্রমান সাপেক্ষে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যাবস্থা গ্রহন করা হবে। তিনি আজ Coastal News 24.Com কে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে একথা বলেন।

তিনি গতকালের প্রধান মন্ত্রীর পুলিশ সপ্তাহ উপলক্ষে দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে বলেন, পিরোজপুরে কাজ না করে যারা ৬,০০০ কোটি টাকা তুলে নিয়েছে তাদের বিষয়ে প্রধান মন্ত্রীর বিশেষ নজর রয়েছে। যারা জন দুর্ভোগ সৃষ্টি করে সেই টাকা ব্যায় করে জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন তাদের বিষয়ে ব্যাবস্থা নিতে প্রশাসনকে সহায়তা করা প্রতিটি বিএনপি নেতাকর্মীর নৈতিক দায়িত্ব। কিন্তু সে দায়িত্ব পালন না করে যদি কেউ ঐ সকল দূর্নীতিবাজদের আশ্রয় দেয় তাহলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যাবস্থা গ্রহনের জন্য তিনি হাইকমান্ডে সুপারিশ করবেন বলে হুশিয়ারী দেন। তিনি বলেন,  বিষয়টি যেহেতু দলীয় প্রধান গুরুত্ব দিয়েছেন সেহেতু কোনো বিএনপি দলীয় নেতাকর্মী দূর্নীতিবাজদের আশ্রয় দিলে তা হবে দলীয় প্রধানের প্রতি অসম্মান প্রদর্শনের শামিল।

তিনি বলেন, বিভিন্ন স্হানীয়  সূত্রে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেে প্রচারিত সংবাদ থেকে জানা গেছে, মহারাজ – মিরাজের সহযোগী নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান স্বরুপকাঠী বিএনপির কিছু স্থানীয় নেতার ছত্র ছায়ায় এলাকায় ঘুরে বেড়াচ্ছে।ঐ সূত্র থেকে আরো জানা গেছে উক্ত সাবেক ভাইস চেয়ারম্যান মহারাজ মিরাজের দোসর হিসাবে এলজিইডির টাকা আত্মসাতের সাথে জড়িত। তিনি বলেন, পিরোজপুর জেলা বিএনপির বর্তমান সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমতের নেতৃত্বে ২০২৪ সালের ০৬ অক্টোবর পিরোজপুরে চোরদের বিচারের দাবীতে একটি মানব বন্ধন হয়েছিল। ঐ মানব বন্ধনের ব্যানারে অন্যান্যদের সাথে নেছারাবাদ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানেরও ছবি রয়েছে।

সুতরাং তিনি যে মহারাজ – মিরাজের দোসর ছিলেন তা এ মানববন্ধনের মাধ্যমেও প্রমানিত হয়। তিনি বলেন,  স্বরুপকাঠী বিএনপির যে সকল নেতাকর্মী ঐ সকল রাস্তা কালভার্ট খাদকদের আশ্রয় দিচ্ছে বলে অভিযোগ উঠেছে তাদের বিষয়ে অনুসন্ধান করে মুখোশ উন্মোচন করা হবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।