আদালত পাড়ার খবর :- কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারের নাটক সাজিয়ে কাউন্সিলর একরামুল হত্যা মামলার চার্জসিটভুক্ত আসামি ব্রিগেডিয়ার জেনারেল মিফতাহ উদ্দিন আহমেদকে সেনা হেফাজতে নেয়া হয়েছে। সোমবার রাতে আইএসপিআর এ তথ্য জানায়।
মিফতাহ উদ্দিন আহমেদ বরিশাল সেনানিবাসের স্টেশন কমান্ডার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৮ সালে কাউন্সিলর একরামুলকে বন্দুক যুদ্ধের নামে হত্যা করার তিনি র্যাব ০৭ এর কমান্ডিং অফিসার হিসেবে লে.কর্নেল পদমর্যাদায় কর্মরত ছিলেন।
এ কর্মকর্তা কথিত ” বন্দুক যুদ্ধে” কাউন্সিলর একরামুল হককে হত্যা করায় জাতীয় ও আন্তর্জাতিক ভাবে আলোচিত ছিলেন। ঐ ঘটনায় গুরুতর মানবাধিকার লংঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর মার্কন যুক্তরাষ্ট্রে যে সকল র্যাব কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সে তালিকায়ও তৎকালীন লে.ক. মিফতাহ উদ্দিন আহমেদ এর নাম ছিলো।
কাউন্সিলর একরামুলকে ” বন্দুক যুদ্ধের” নামে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধ আদালতে ০২ এ আনুষ্ঠানিক চার্জশিট দাখিল করা হয়। আদালত চার্জশিট আমলে নিয়ে শেখ হাসিনাসহ অন্যন্য পলাতক আসামিদের সাথে মিফতাহ উদ্দিন আহমেদের বিরুদ্ধেও গ্রেফতারী পরোয়ানা জারি করেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের অনুরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তার দেশ ত্যাগের উপর নিষেধাজ্ঞা জারী করেন।

