Monday , 17 August 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

স্বরুপকাঠীতে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, সাবেক এমপি সহ আসামি ১৮, অজ্ঞাত ১০০/১২০

প্রতিবেদক
sadad
August 17, 2026 4:52 am

স্বরুপকাঠী সংবাদদাতা :-  পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠীতে) গতকাল রবিবার বিকালে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। উপজেলার সমূদয়কাঠী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম শাকিল আহম্মেদ বাদী হয়ে নেছারাবাদ থানায় মামলাটি দায়ের করেন।

নেছারাবাদ থানার মামলা নং- ১৩। তাং ১৭.০৮.২০২৬

উক্ত মামলায় পিরোজপুর ০২ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ আলম সহ ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও ১০০/১২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। উক্ত মামলায় পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. কানাই লাল বিশ্বাস, স্বরুপকাঠী পৌরসভার সাবেক মেয়র গোলাম কবির, সমূদয়কাঠী ইউপির সাবেক চেয়ারম্যান সবুর তালুকদার, সমূদয়কাঠী ইউপির বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবির, জলাবাড়ী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তৌহিদুল ইসলাম তৌহিদ, সমূদয়কাঠী ইউনিয়নের সাগর কান্দা গ্রাম থেকে ১৫ আগস্ট সকালে গ্রেফতারকৃত জিয়াউদ্দীন তৌহিদ এর নাম রয়েছে। এছাড়াও স্বরুপকাঠী পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নাম আসামির তালিকায় রয়েছে।

এজাহার সূত্রে জানা গেছে গত ১৪ আগস্ট রাত ৯.০০ টা হতে রাত সাড়ে ১১ টা পর্যন্ত রাজনৈতিক কর্ম কান্ড নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীরা সমূদয়কাঠী ইউনিয়নের সাগর কান্দা বাজারের জনৈক বাবুল মোল্লার চায়ের দোকানের সামনে পাকা রাস্তায় জড়ো হয়। তারা ১৫ আগস্ট উপলক্ষে বাংলাদেশ সরকারের উপর ক্ষিপ্ত হয়ে খন্ডে খন্ডে বিভক্ত হয়ে মশাল মিছিল সহ দেশ বিরোধী শ্লোগান দেয়।

এজাহারে আরো উল্লেখ করা হয় জড়ো হওয়া সন্ত্রাসীরা হাতে থাকা কাঠের বিস্ফোরক, দাহ্য পদার্থ ও দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে অপপ্রচার, সরকারের কাজে বাঁধা,সরকার পতন, বাংলাদেশের  অখণ্ডতা, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিপন্ন করিবার জন্য স্হানীয় লোকজনের মধ্যে আতংক সৃষ্টি করে সন্ত্রাসী কার্যক্রম করিতে থাকে।

এজাহার সূত্রে আরো জানা গেছে রাজনৈতিক  কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিনিয়র নেতাকর্মীরা একে অপরের সহযোগিতায় অবৈধ উৎস থেকে টাকা দিয়ে সন্ত্রাসী কার্যে অর্থায়ন করে।

নেছারাবাদ থানা সূত্রে জানা গেছে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান।

সর্বশেষ - দেশজুড়ে

আপনার জন্য নির্বাচিত

সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬ চুড়ান্ত করনে কমিটি গঠন

গাইবান্ধার ৮১ ফুট মুর্তি নির্মান কান্ডের আলোচিত সেই হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করেছে সিআইডি

চৌগাছায় ধর্ষন মামলায় ছাত্রদল নেতা গ্রেফতার

পিরোজপুরে স্কুল ছাত্রীকে ধর্ষনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

স্বরুপকাঠীতে মবের শিকার জামায়াত সমর্থক, গায়েবি মামলায় কারাগারে স

কাউখালীতে মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

মোবাইল ফোনে কথা বলার সময় বজ্রপাতে শিক্ষার্থী নিহত

সাভারে ৬ বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে বৃদ্ধকে গ্রেফতার

সৌদি আরবে সড়ক দূর্ঘটনা, দুই রেমিট্যান্স যোদ্ধা নিহত

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন আফরোজা আব্বাস

Footer