বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

নেতৃত্ব শুন্য নেছারাবাদ উপজেলা বিএনপি, ইউপি নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর

শেয়ার

বিশেষ প্রতিবেদন :- দীর্ঘদিন ধরে নেতৃত্ব শুন্য অবস্থায় রয়েছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপি। সকল সাবেক নেতারা তাদের নিজ নিজ অনুসারীদের নিয়ে ভিন্ন ভিন্ন আংগিকে সংগঠন নিয়ন্ত্রণ করে আসছিল।কিন্তু সম্প্রতি নেছারাবাদ উপজেলার নেতৃত্বে বিভক্ত একাংশের নেতা সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক ওয়াহিদুজ্জামান অহিদ এর মৃত্যুতে তার অনুসারীরা রয়েছে বেকায়দায়। কারণ অহিদ নির্ভর গ্রুপের দ্বিতীয় সারীর কোনো নেতা তৈরি হয়নি। যাদের সেকেন্ড ইন কমান্ড হিসাবে দায়িত্ব পালন করার কথা তারা বিভিন্ন বিতর্কিত কর্মকান্ডে জড়িয়ে তৃণমূল নেতাকর্মীদের কাছে গ্রহনযোগ্যতা হারিয়েছেন। ফলে অহিদ পন্থীরা এখন নেতৃত্বের অভাবে কিংকর্তব্যবিমুঢ়।

এদিকে ইউপি নির্বাচনের সময় ঘনিয়ে আসায় পূর্ব থেকে ত্রী- বিভক্ত নেছারাবাদ উপজেলা বিএনপির নিজ নিজ নেতার অনুসারীরা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারনা চালাচ্ছে।অন্যদিকে প্রতিটি ইউনিয়নে একাধিক অহিদ পন্থী চেয়ারম্যান পদপ্রার্থীরা স্ব- স্ব অবস্থান থেকে নির্বাচনী প্রচারনা চালাচ্ছে। যারা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন তারা কেউই মাঠ ছাড়বেন না বলে Coastal News 24.Top  কে জানান।

এ পরিস্থিতিতে এখন বিএনপির রাজনীতির সাথে জড়িত  সকল ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা নিজ নিজ ভোট ব্যাংক তৈরীতে ব্যাস্ত সময় পার করছেন। দলীয়ভাবে ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নির্ধারণ করা হলে তখন কি হবে?  এ প্রশ্নের জবাবে নাম প্রকাশ না করার শর্তে একাধিক পদপ্রার্থী বলেন, এটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন। এখানে দলীয় কোনো প্রতীক থাকছে না। জাতীয় সংসদ নির্বাচনের সাথে স্থানীয় সরকার নির্বাচনের তুলনা করলে হবে না। এখানে প্রতিটি ইউনিয়নে প্রত্যেকের নিজ নিজ বলয় রয়েছে। অতএব অন্য একজনকে সাপোর্ট করার জন্য এমপি মন্ত্রী বললে তো হবেনা।

তারা জানান মতভেদ থাকলেও জাতীয় নির্বাচনে আমরা ধানের শীষের পক্ষে কাজ করেছি। তার মানে এই নয় যে ইউপি নির্বাচনে আমার অপছন্দের লোককে সাপোর্ট করার জন্য নির্দেশ দিলে আমাকে তা মানতে হবে। এ ধরনের উক্তি এখন অনেকের মুখ থেকেই শোনা যাচ্ছে।

সুতরাং অবস্থা দৃষ্টে এটাই প্রতীয়মান হচ্ছে যে স্হানীয় নির্বাচনকে কেন্দ্র করে নেছারাবাদ উপজেলার প্রতিটি ইউনিয়ন এবং স্বরুপকাঠী পৌরসভায় বিএনপির মধ্যে বিভক্তির সুর বাজতে শুরু করেছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।