বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১৪ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৭ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২০ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ২৩ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১৪ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৭ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২০ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ২৩ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে
রাজধানী

মাজারের শিকল সাইজি যখন খুনি

শেয়ার

ডেস্ক রিপোর্ট : মাজারে মাজারে ঘুরে, ছদ্মনাম ও ছদ্মবেশ ধারণ করেও শেষ রক্ষা হয়নি লিটন সাইজি ওরফে শিকল সাইজি  (৪৮) নামে এক খুনীর। ৫ বছর ছদ্মবেশ ধারণ করে পালিয়ে থেক অবশেষে র‍্যাবের জালে ধরা পড়েছে সে।

মাগুরা জেলার আলোচিত মানিকলাল ডোম হত্যা মামলার অন্যতম আসামি লিটন সাইজিকে দীর্ঘ ৫ বছর পর গত ১৫ জুলাই রাতে র‍্যাব ৪ এর একটি আভিযানিক দল ঢাকা মেট্রোপলিটন শাহ আলী থানাধীন শাহ আলী মাজার এলাকা থেকে গ্রেফতার করেছে।

মামলার বিবরণী ও আসামির শিকারোক্তী অনুযায়ী জানা যায় ভিকটিম মানিক লাল ডোম মাগুরা সদর থানার হাসপাতাল পাড়া (ডোম পাড়ার)  বাসিন্দা ছিলেন। ২০২১ সালের ২৯ জুন  তার ৯ বছর বয়সী  ছেলে সানুবাবুকে সাথে নিয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ৩০ জুন সকালে সানুবাবু ঘুম থেকে জেগে দেখতে পায় তার পিতা গলাকাটা অবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছে।

হত্যাকান্ডের ঘটনায় ভিকটিমের স্ত্রী বাদী হয়ে মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী ছায়া তদন্ত শুরু করে এবং মেহেদী হাসান আকাশ  নামে এক আসামিকে গ্রেফতার করে। সে শিকারোক্তীতে জানায় ভিকটিম মানিক লালের সাথে ঝন্টু, লিটন সাইজি সহ অন্যান্যদের সাথে মাদক ব্যাবসার টাকার ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ চলছিল। তারই জেরে ঘটনার রাতে ঘরে ঢুকে মানিক লাল কে জবাই করে হত্যা করা হয়।

ঘটনার পর থেকেই লিটন সাইজি ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন মাজারে মাজারে ঘুরে বেড়াতো। অবশেষে দীর্ঘ পর্যবেক্ষণ ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে  র‍্যাব তাকে   গ্রেফতার করতে সক্ষম হয়। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।