বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ১ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১৩ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৫ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৯ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ২২ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ১ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১৩ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৫ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৯ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ২২ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে
দেশজুড়ে

সকল বিতর্কের উর্ধে থেকে সমূদয়কাঠীকে আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তুলুন

শেয়ার

সাক্ষাৎকার মূলক প্রতিবেদন : – পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম সাইদ সমূদয়কাঠীকে একটি আদর্শ ইউনিয়ন হিসাবে গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি Coastal News 24.Top কে দেয়া এক সাক্ষাৎকারে আজ একথা বলেছেন।

তিনি ইউনিয়ন বাসীর উদ্দেশ্যে বলেন, নিকট অতীতে এ ইউনিয়নে যা কিছু ঘটেছে তার জন্য আমাদের রাজনৈতিক মতভেদ এবং পারস্পরিক অসহিষ্ণুতার মনোভাব দায়ী। রাজনৈতিক দলের প্রয়োজনে যুবক শ্রেণিকে অনিয়ন্ত্রিতভাবে ব্যাবহার করায় এখন তারা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমরা তাদেরে বিভিন্ন মিথ্যা মামলা ও হামলার কাজে ব্যাবহার করেছি। যাহা কাম্য ছিলো না।

আমাদের ব্যাক্তি স্বার্থের প্রয়োজনে মাদকের বিরুদ্ধে ভুমিকা পালন করতে পারছি না। যার কারণে কারো কারো মতে ইউনিয়নের ৬০% যুবক এখন মাদকাসক্ত। আমাদের নির্বাচনী কাজে ব্যাঘাত ঘটতে পারে ভেবে আমরা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি না। কেউ আবার পিরোজপুরের সাবেক এক এমপির মাদক ব্যবসায়ী পুত্রের সাথে এলাকার যুবকদের পরিচয় করিয়ে দিয়ে এলাকায় মাদক ব্যবসায়ের পথ সুগম করতে সহায়তা করেছে। এ-সবই হয়েছে রাজনৈতিক ও সামাজিক  অবস্থান সৃষ্টি করার জন্য কতিপয় লোকের অতি উৎসাহের কারনে।

সবশেষে তিনি বলেন, আসুন আমরা রাজনৈতিক ও সামাজিক বিতর্ক ও প্রতিহিংসা থেকে ফিরে আসি। প্রতিটি এলাকায় একটি সুন্দর সমাজ গঠন করি। সমূদয়কাঠী ইউনিয়নকে একটি  আদর্শ ইউনিয়নে পরিনত করি।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।