নরসিংদী সংবাদদাতা :- পুকুরে অজু করার সময় বজ্রপাতে তিন মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নরসিংদীর মনোহরদী উপজেলার গোতালিয়া ইউনিয়নের পাঁচ কান্দি দক্ষিণ পাড়ায় অবস্থিত মদিনাতুল উলুম মাদরাসা ও এতিম খানায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।
মাদ্রাসা সূত্রে জানা গেছে গতকাল মাগরিবের আজানের সময় কয়েকজন শিক্ষার্থী বৃষ্টির মধ্যে অজু করতেছিল। এমন সময় বজ্রপাতে ৪ জন শিক্ষার্থী মাটিতে লুটিয়ে পড়ে। অন্যরা দৌড়ে গিয়ে তাদের উদ্ধার করে মাদ্রার ভিতরে নিয়ে যায়। তাদেরকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।
এ ঘটনায় মাদরাসা ও নিহত শিক্ষার্থীদের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

