আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের আফিফ নামক স্থানে সড়ক দূর্ঘটনায় দুই বাংলাদেশী যুবক নিহত হয়েছেন। তাঁরা হলেন কুমিল্লার লাঙ্গলকোট উপজেলার মোঃ নুরে আলম (৪২) ও চৌদ্দগ্রাম উপজেলার মোঃ ইউনুস ( ৪৩)। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে তারা দুজনেই বন্ধু এবং রিয়াদে যৌথভাবে ব্যাবসা করত। শুক্রবার তারা ব্যাবসা প্রতিষ্ঠানের মালামাল ক্রয়ের জন্য জেদ্দা যায়। ফেরার পথে রিয়াদ – জেদ্দা মহাসড়কের আফিফ নামক অন্য একটি গাড়ির সাথে তাদের গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঐ দুর্ঘটনায় একজন আফ্রিকান নাগরিক নিহত ও অন্য দুজন বাংলাদেশী আহত হয়েছে।

















