নাজিরপুর সংবাদদাতা : – গতকাল গোপালগঞ্জের বেদগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত একই পরিবারের তিনজনের দাফন সম্পন্ন হয়েছে। পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের মুনিরাবাদ গ্রমের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয়। এর আগে আজ সকাল ১০ টায় পাশাপাশি তিনটি খাটিয়ায় একই সাথে তাদের জানাজা অনুষ্ঠিত হয়।
নিহতরা হলেন, সোহাগ ( ৩৭) তার স্ত্রী খাদিজা ( ৩৪) এবং তাদের ৮ বছরের ছেলে আরমান। একত্রে একই পরিবারের তিনজনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতদের পারিবারিক সূত্রে জানা গেছে ঈদের ছুটিতে দোলা পরিবহনের বাসে করে তারা গতকাল নাজিরপুরের নিজ গ্রাম মুনিরাবাদে আসার সময় বাসটি দূর্ঘটনায় পতিত হয়। বাসে একই আসনে পাশাপাশি থাকা তারা তিন জনই নিহত হন।

