বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
সড়কে ঝড়ল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রান ২০ ঘণ্টা আগে ২০২৪ এর ন’রহ’ত্যাকারী প্রলয় জোয়ারদার বরখাস্ত ১ দিন আগে খু*নে*র জনপদ খুলনা, বিএনপির সার্চ কমিটির সদস্যকে গুলি করে হত্যা ১ দিন আগে স্বরুপকাঠীতে ছাত্রলীগ সদস্য গ্রেফতার ১ দিন আগে খিলগাঁও থানা প্রাঙ্গনে ক*কটেল বি*স্ফোরণ ২ দিন আগে খিলগাঁও থানা প্রাঙ্গনে ক*কটেল বি*স্ফোরণ ২ দিন আগে এমপির বাড়ীতে আগুন ২ দিন আগে কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে হামলা ৩ পুলিশ সদস্য আ/হ/ত ২ দিন আগে সড়কে ঝড়ল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর প্রান ২০ ঘণ্টা আগে ২০২৪ এর ন’রহ’ত্যাকারী প্রলয় জোয়ারদার বরখাস্ত ১ দিন আগে খু*নে*র জনপদ খুলনা, বিএনপির সার্চ কমিটির সদস্যকে গুলি করে হত্যা ১ দিন আগে স্বরুপকাঠীতে ছাত্রলীগ সদস্য গ্রেফতার ১ দিন আগে খিলগাঁও থানা প্রাঙ্গনে ক*কটেল বি*স্ফোরণ ২ দিন আগে খিলগাঁও থানা প্রাঙ্গনে ক*কটেল বি*স্ফোরণ ২ দিন আগে এমপির বাড়ীতে আগুন ২ দিন আগে কুষ্টিয়ায় মাদক বিরোধী অভিযানে হামলা ৩ পুলিশ সদস্য আ/হ/ত ২ দিন আগে
দেশজুড়ে

সুন্দরবনে কোস্ট গার্ডের সাথে গুলি বিনিময় – ৩ বনদস্যু আটক

শেয়ার

মোংলা সংবাদদাতা : সুন্দর বনে করিম শরীফ বাহিনীর সাথে কোস্ট গার্ডের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটে। এ সময় অস্ত্র, গোলাবারুদ ও ওয়াকিটকি সহ ঐ বাহিনীর ৩ সক্রীয় সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ সকালে কোস্ট গার্ডের মোংলা বেইসে এক প্রেস ব্রিফিংয়ে লে. ইকরা মোহাম্মদ নাফিস এ তথ্য জানান। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বাগেরহাটের শরণখোলার সুন্দরবনের শ্যালা নদীর মরাচানমিয়া খাল এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ডের একটি আভিযানিক দল। তাদের উপস্থিতি আচ করতে পেরে বনদস্যুরা কোস্ট গার্ডের উপর গুলি বর্ষন করতে থাকে। এ সময় কোস্ট গার্ডও আত্নরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এ সময় তিনটি একনলা বন্দুক, একটি দেশীয় পিস্তল, ৪৯ রাউন্ড তাজা গুলি, ১৮৭ রাউন্ড এয়ার গানের গুলি ২ টি ওয়াকিটকি এবং ৪ টি ওয়াকিটকির চার্জারসহ করিম শরীফ বাহিনীর ৩ সক্রীয় সদস্যকে আটক করতে সক্ষম হয়।

আটককৃতরা হলো মোড়েলগঞ্জের মো. মেহেদী হাসান ( ২৫) রমজান শরীফ (১৯) এবং ফরিদপুরের ভাংগা উপজেলার এনায়েত হোসেন (৩০)। আটককৃতদের নিয়ে পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।