আল মিজান ইসলাম, নীলফামারী থেকেঃ- ১৮০০ সালের দিকে ইংরেজ নীলকরেরা নীলফামারী সদরের পলাশবাড়ী ইউনিয়নের ” নটখানা” নামে বিশাল নীলকুঠি স্থাপন করে।
“নটখানা ” নামটির পিছনে এক করুন ইতিহাস জড়িয়ে আছে। বলা হয় অবাধ্য কৃষকদের সেখানে আটকে রেখে বা লটকিয়ে সাজা দেয়া হতো। সেই লটখানা থেকেই আজকের ” নটখানা “। আর এই নীল চাষের খামার বা নীল খামারী থেকেই কালক্রমে নীলফামারী নামের উৎপত্তি।
বর্তমানে নীল কুঠিটি জরাজীর্ণ। এর ভিতরে টর্চার সেল বা নির্যাতন কক্ষের ধ্বংসাবশেষ এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।

