পিরোজপুর সংবাদদাতা :- পিরোজপুরের বেকুটিয়া ব্রীজে মালবোঝাই ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নি/হ/ত হয়েছেন। দুর্ঘটনায় আরও ২ জন আহত হয়েছে।
গতকাল সন্ধায় বেকুটিয়া ব্রীজের কাউখালি প্রান্তে এ দূর্ঘটনা ঘটে।
নি/হ/ত ব্যাক্তিরা হলেন কাউখালির বেকুটিয়া এলাকার শতদল রায়ের ছেলে শান্ত রায় (২৫)। সয়না রঘুনাথ গ্রামের বাবর মাঝির ছেলে সুমন মাঝি (২০) ও কাউখালীর কেউন্দুিয়া গ্রামের বাদল মৃধার ছেলে সাজিদ (২৩)। আহত দুজন হলেন কাউখালীর পাঙ্গাসিয়া গ্রামের হায়দার আলীর ছেলে মাহফুজুর রহমান (২৩) ও পিরোজপুর সদরের মধ্য রাস্তার মধুর ছেলে জয় (২৬)।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে নিহত ও আহত ব্যাক্তিরা দুটি মোটরসাইকেলে বেকুটিয়া ব্রীজের কাউখালি প্রান্তে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। ইহাতে মোটরসাইকেল আরোহীরা সকলেই রাস্তায় ছিটকে পড়ে মারাত্মক আহত হন।
দুর্ঘটনার পর স্হানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিন জনের মৃ*ত্যু হয়।

