বিশেষ সাক্ষাৎকার :- ফ্যাসিস্টদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে ঐক্যের বিকল্প নাই। Coastal News 24.Top এর সাথে এক সাক্ষাৎকারে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত একথা বলেছেন।
তিনি আওয়ামী লীগের চলমান ধ্বংসাত্মক কার্যক্রম নিয়ে কথা বলতে গিয়ে বলেন, পরাজিত শক্তি নেছারাবাদ উপজেলায়ও চোখ রাঙাচ্ছে। তারা নেছারাবাদ উপজেলা বিএনপির কতিপয় সাবেক নেতার দ্বারা পুনর্বাসিত হয়ে এখন বিএনপির মধ্যেই ঘাপটি মেরে আছে।
আব্দুল্লাহ আল বেরুনী সৈকত উপজেলা বিএনপির সিনিয়র লোকজনকে মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে সতর্ক হওয়ার আহ্বান জানান। এ প্রসঙ্গে তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে শেল্টার দিয়ে মোবাইল ফোনে বিএনপির এক নেতার কথোপকথনের বিষয়টি উল্লেখ করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে নেছারাবাদ উপজেলা বিএনপির নেতৃত্ব বিভিন্ন অংশে বিভক্ত। আর এ সুযোগটিই গ্রহন করেছে ফ্যাসিস্ট শক্তি। এ সুযোগেই তারা স্বরুপকাঠীতে মিছিল করার সাহস পেয়েছে। আওয়ামী লীগের ব্যাবসায়ীদের সাথে কতিপয় সাবেক বিএনপি নেতার মিলেমিশে ব্যাবসা করা এবং তাদেরকে পুনর্বাসিত করায় নেছারাবাদ বিএনপি আজ সমালোচিত হচ্ছে। এর ফলে আওয়ামী লীগের নির্যাতিত ও জেল জুলুমের শিকার হওয়া তৃণমূল নেতাকর্মীদের প্রশ্নের সম্মুখীন হচ্ছে কতিপয় সাবেক উপজেলা নেতা।
তিনি বলেন, এ সবই আজ নেছারাবাদ উপজেলা বিএনপির অনৈক্যের ফসল। তিনি বলেন, ফ্যাসিস্ট এ অনৈক্যের ফাঁক দিয়ে প্রবেশ করে যে কোনো সময় নেছারাবাদ উপজেলায় বড় ধরনের অঘটন ঘটাতে পারে।
সুতরাং নেছারাবাদ তথা স্বরুপকাঠীতে ফ্যাসিস্টদের উত্থান ঠেকাতে বিএনপির নিজেদের মধ্যে ঐক্যের বিকল্প নাই।

