মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
স্বরুপকাঠী বিএনপির রাজনীতি, সুবিধাভোগী বনাম সুবিধাবঞ্চিত চলছে ঠান্ডা লড়াই, যে কোনো মুহূর্তে প্রকাশ্য রুপ! ১১ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু/ন – শ্রীপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খু*ন ১৫ ঘণ্টা আগে রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার ২১ ঘণ্টা আগে বরিশালে আওয়ামী নেতার বাড়ীতে দাওয়াতে গিয়ে গ্রেফতার – ৭ ২৩ ঘণ্টা আগে স্বরুপকাঠী বিএনপিতে হযবরল অবস্থা জেলার শীর্ষ নেতারা নিশ্চুপ ১ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খুন, সামান্য বিষয়ে বাকবিতন্ডা – যুবদল নেতাকে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ রাজীব শিকদার গ্রেফতার ১ দিন আগে খুলনায় মুদি দোকানীর উপর দুর্বৃত্তের গুলি ২ দিন আগে স্বরুপকাঠী বিএনপির রাজনীতি, সুবিধাভোগী বনাম সুবিধাবঞ্চিত চলছে ঠান্ডা লড়াই, যে কোনো মুহূর্তে প্রকাশ্য রুপ! ১১ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু/ন – শ্রীপুরে মাদকাসক্ত পুত্রের হাতে পিতা খু*ন ১৫ ঘণ্টা আগে রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে বিএনপি নেতা গ্রেফতার ২১ ঘণ্টা আগে বরিশালে আওয়ামী নেতার বাড়ীতে দাওয়াতে গিয়ে গ্রেফতার – ৭ ২৩ ঘণ্টা আগে স্বরুপকাঠী বিএনপিতে হযবরল অবস্থা জেলার শীর্ষ নেতারা নিশ্চুপ ১ দিন আগে দেশে এখন সস্তা নুন আর খুন, সামান্য বিষয়ে বাকবিতন্ডা – যুবদল নেতাকে কুপিয়ে হ/ত্যা ১ দিন আগে নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ রাজীব শিকদার গ্রেফতার ১ দিন আগে খুলনায় মুদি দোকানীর উপর দুর্বৃত্তের গুলি ২ দিন আগে
দেশজুড়ে

স্বরুপকাঠী বিএনপির রাজনীতি, সুবিধাভোগী বনাম সুবিধাবঞ্চিত চলছে ঠান্ডা লড়াই, যে কোনো মুহূর্তে প্রকাশ্য রুপ!

শেয়ার

বিশেষ প্রতিবেদন :-  পিরোজপুরের বিএনপি রাজনীতির আলোচিত উপজেলা নেছারাবাদ ( স্বরুপকাঠী)। বিগত ০৫ আগস্টের পটপরিবর্তনের পর আলোচনা সমালোচনার প্রথম কাতারে স্থান করে নেয়। উপজেলার কতিপয় শীর্ষ নেতার ওপেন চাঁদাবাজী ও আওয়ামী লীগ পুনর্বাসন নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। জড়িত নেতাদের দলের পদ পদবীসহ বিএনপি থেকে বহিষ্কার করা হয় এবং উপজেলা আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়। সে থেকে এখন পর্যন্ত নেছারাবাদ ( স্বরুপকাঠী)  উপজেলা বিএনপি নেতৃত্ব শুন্য। 

বর্তমানে স্বরুপকাঠী বিএনপিতে চলছে এযাবৎ কালের মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা। এ উপজেলার কতিপয় স্বঘোষিত নেতার একচ্ছত্র আধিপত্য এবং সকল প্রকার সরকারি বেসরকারি সুবিধা কুক্ষিগত করে নিজেরা আংগুল ফুলে কলাগাছ হয়েছে। তারা ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে সকল প্রকার টেন্ডার, হাট বাজার ও খেয়াঘাট ইজারা, বাস স্টান্ড দখল করে নিজেরা এবং নিজেদের আত্মীয় স্বজনের কর্ম সংস্থানের সৃষ্টি করেছে। 

এদিকে বিএনপির একটি বৃহৎ অংশকে ঐ সুবিধাভোগী গ্রুপটি রেখেছে কোনঠাসা করে। তা নিয়ে সুবিধাবঞ্চিতরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করে বিভিন্ন পোস্ট অব্যাহত রেখেছে। সুবিধাবঞ্চিত ত্যাগী নেতাকর্মীদের পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে সুবিধাভোগীদের অপকর্মের বিরুদ্ধে কথা বললেই তাদেরকে ঘোড়া মার্কার অথবা দাঁড়িপাল্লার কর্মী সমর্থক ট্যাগ দিয়ে ভয়ভীতি প্রদর্শন করছে।

ঐ সকল সুবিধাভোগীরা পিরোজপুর ০২ আসনের এমপি ও মন্ত্রীর চারিদিকে কর্ডন করে রাখে। যাহাতে তৃনমুলের ত্যাগী নেতাকর্মীরা সংসদ সদস্যের আশেপাশে যেতে না পারে। এসব ঘটনা নিয়ে সুবিধাবঞ্চিত  ও ত্যাগী  স্বরুপকাঠী জনপদের নেতা কর্মীদের মধ্যে ঠান্ডা লড়াই চলে আসছে বিগত দুবছর ধরে। তা এখন প্রকাশ্য রুপ ধারণ করতেছে। যার নমুনা গত কয়েকদিন ধরে স্বরুপকাঠীর মাটিতে দেখা যাচ্ছে। 

সুবিধাভোগী ও নির্যাতনকারী, দুর্নীতিবাজ বিএনপি নামধারীদের বিরুদ্ধে মানুষ ফুঁসে  উঠেছে। ফুঁসে ওঠা প্রতিবাদকারীদের মাস্তান দিয়ে মারপিট করানো হয়েছে। তাদেরকে ফাঁসানোর জন্য ঐ সুবিধাভোগী  নিজের বাড়ীতে রাতের আধারে নিজেরা ভাংচুর চালিয়েছে। ঘটনা ধামাচাপা দেয়ার জন্য সংবাদ সন্মেলনও করেছেন। কিন্তু নেট দুনিয়ায় কারণে কোনো নাটকই সফল হয়নি। এক তৃণমূল নেতা বলেছেন ঐ সকল দূর্নীতিবাজ বিএনপি নামধারীদের বিরুদ্ধে এখন প্রকাশ্য প্রতিরোধ গড়ে তোলা  সময়ের ব্যাপার। যে কোনো মুহূর্তে গন বিস্ফোরণ ঘটতে পারে। 

স্বরুপকাঠী বিএনপির এ অনৈক্যের সুযোগে ছাত্রলীগ স্বরুপকাঠীতে মিছিল করে তাদের শক্ত অবস্থান জানান দিয়েছে। কারন তারা জানে বিএনপির সুবিধাবঞ্চিত ও অবহেলিত বৃহৎ অংশ নিজের খেয়ে আর তাদের বাঁধা দিবে না।তারা এও জানে সুবিধাভোগী অংশটি এ দু বছরে দুর্নীতির মাধ্যমে উপার্জন করে নাদুস নুদুস হয়েছে। তারা স্থানীয় আওয়ামী লীগের নিকট থেকে আর্থিক সুবিধা নিয়েছে। বিগত সংসদ নির্বাচনে এ আওয়ামী লীগ  ধানের শীষে ভোট দিয়েছে। সুতরাং তাদের বিরুদ্ধে শক্তভাবে দাঁড়ানোর হিম্মত স্বরপকাঠী বিএনপির নেই। 

রাজনৈতিক সচেতন মহল মনে করেন, এ মুহূর্তে স্বরুপকাঠী বিএনপিতে শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে না পারলে ধবংস অনিবার্য। 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।