গাজীপুর সংবাদদাতা :- গাজীপুরের শ্রীপুরে নেশার টাকা না দেয়ায় আব্দুস ছামাদ (৬০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে। আজ সকালে উপজেলার তেলিহাটি ইউনিয়নের সাইটালিয়া গ্রমে এ ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত পুত্র আনোয়ার হোসেন (৩৫) পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে গতরাতে মাদকাসক্ত আনোয়ার হোসেন মাদকাসক্ত হয়ে বাড়িতে ফিরে পরিবারের সদস্যদের সাথে বাকবিতন্ডায় লিপ্ত হয়। পিতা আবদুস সামাদ তাকে শান্ত করার জন্য চেষ্টা করেন।এক পর্যায়ে সে পিতার নিকট সে নেশার টাকা চায়। পিতা টাকা দিতে অস্বীকৃতি জানালে মাদকাসক্ত পুত্র তার মাথা ও বুকে লাঠি দিয়ে আঘাত করে। ইহাতে তার মৃত্যু হয়।
সংবাদ পেয়ে পুলিশ এসে মৃ/ত/দে/হ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুত্র আনোয়ারকে গ্রেফতারের চেষ্টা চলছে।

