ডেস্ক রিপোর্ট :- ফরিদপুরের ভাংগায় উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লা (৪০) হ/ত্যাকান্ডে সাবেক এমপি মজিবুর রহমান নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় ৯৬ জনের নামোল্লেখ সহ আরও অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
গতরাত ১২ টায় নি/হ/ত রাজু মোল্লার স্ত্রী রিয়া বেগম বাদী হয়ে ভাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন।
মামলায় ১ নম্বর আসামি করা হয়েছে ফরিদপুর ৪ ( ভাঙ্গা, সদরপুর, চরভদ্রাসন) আসনের সাবেক সাংসদ মজিবুর রহমান নিক্সন চৌধুরী সহ আরো ৯৫ জনকে।

