চট্টগ্রাম সংবাদদাতা:- পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ও চট্টগ্রাম নগর স্বেচ্ছাসেবক দলের বহিস্কৃত নেতা ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেফতারের জন্য মঙ্গলবার নগর ভবনে অভিযান চালায় পুলিশ। এ ঘটনার ২৪ ঘন্টা পার হওয়ার পূর্বেই ঐ অভিযানে নেতৃত্ব দয়া খুলশী থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (অসি) মো. আব্দর রহিমকে বদলি করা হয়েছ।
গতকাল বুধবার বিকালে সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী স্বাক্ষরিত এক আদেশে তাকে বদলি করা হয়। আব্দুর রহিমকে সিটি এসবিতে বদলি করা হয়।

