রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ৪ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ৬ ঘণ্টা আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১৫ ঘণ্টা আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১ দিন আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১ দিন আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ২ দিন আগে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ৪ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ৬ ঘণ্টা আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১৫ ঘণ্টা আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১ দিন আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১ দিন আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ২ দিন আগে
দেশজুড়ে

বাগেরহাটের খান জাহান আলী দীঘির কুমির সরিয়ে নেয়া হয়েছে সুন্দর বনে – এখন মাজার ব্যাবসায়ীদের কি হবে?

শেয়ার

মন্তব্য কলাম :- বাগেরহাটের খান জাহান আলী ( র:) এর মাজার দীঘির আলোচিত কুমিরটিকে আজ অপসারণ করে সুন্দরবনে নিয়ে যাওয়া হয়েছে। এই কুমিরটি একটি কুকুরকে টেনে নিয়ে যাচ্ছে। এ ঘটনা নিয়ে বেশ আলোচিত সমালোচিত হয়েছিল হয়েছিল কুমির এবং এ কুমিরের সাথে যাদের উপার্জন জড়িত ছিল সকলেই। কুকুরটি পাগলা ছিলো এ বলে তার উপর দায় চাপিয়ে দিয়ে সকলেই এড়িয়ে যায়।যাই হোক মরন কুকুরের উপর দিয়ে গেছে।

কিন্তু গত পরশু ৭ বছরের এক শিশুকে টেনে নিয়ে যায় সেই কুমিরটি। নড়েচড়ে বসে প্রশাসন। কয়েক ঘন্টা পর মৃত অবস্থায় উদ্ধার করা হয় শিশুটিকে। প্রশাসন সিদ্ধান্ত নেয় কুমিরটিকে দীঘি থেকে অপসারণ করার। সে মোতাবেক আজকে বনবিভাগের চেষ্টায় কুমিরটিকে ধরে সুন্দর বনে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত  এ দীঘি থেকে কুমির অধ্যায়ের পরিসমাপ্তি হয়েছে।

কিন্তু আমাদের নজর অন্য দিকে। এ কুমিরকে নিয়ে বিশাল একটি মহল বানিজ্যে লিপ্ত ছিলো। তাদের এখন কি হবে?  আমরা দীর্ঘদিন ধরে নিজ চোখে দেখে আসছি কুমিরের খাবার কোথায় যায়। একদল মূর্খ লোক তাদের মনোবাসনা পূর্ণ করতে কুমিরের জন্য হাস- মুরগী, গরু- ছাগল মানত করে মাজারে নিয়ে আসত। দীঘির সিড়িতে নিয়ে মাজারের খাদেম নামধারীরা কুমিরকে নানা শব্দ করে ডাকাডাকি করত এবং ছোট ছোট মাংসের টুকরো পানিতে ফেলত। কুমির মাংসের টুকরো নিয়ে পানিতে ডুব দিত। ভন্ড খাদেমরা মানতকৃত গরু, ছাগল, হাস, মুরগী নিজেরা নিয়ে যেত। জিজ্ঞেস করলে বলত আপনাদের মানত হয়ে গেছে। এখন এগুলো আমদের দায়িত্ব।

এভাবে প্রতিদিন শত শত পশু পাখি উপার্জন করে দিত কুমির। এ উপার্জনের অর্থ চলে যেত বিভিন্ন মহলে। আজ থেকে চাপের মুখে হয়ত কুমিরটি কিছু দিনের জন্য পানি বদল করতে গেছে। এ সুবাদে কিছু মূর্খ লোকের হাস – মুরগী, গরু-ছাগল আপাতত নতুন জীবন পেয়েছে। কিন্তু কিছু দিনের জন্য কুমির  কেন্দ্রীক উপার্জন কারীরা কিছুটা হলেও বেকায়দায় পড়েছে। কিন্তু তারা এটাও জানে। যে কোনো ভাবে খান জহান আলী দীঘির ঐতিহ্য কুমির আবার ফিরে আসবে। আবার জমবে মানত মেলা। কুমির ফিরে আসলে শুরু হবে উপার্জন। তাই তারা এ নিয়ে মোটেও চিন্তত নয়।

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।