বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ইংগিত, জননেতা মাহমুদ হোসেনের অনুসারীরা উজ্জীবিত ২ ঘণ্টা আগে মতিঝিল থেকে যুবলীগ নেতা কাউট গ্রেফতার ৬ ঘণ্টা আগে পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ১৯ ঘণ্টা আগে পাবনায় আওয়ামী লীগ বিএনপি দফায় দফায় সংঘর্ষ আহত -০৫ ২২ ঘণ্টা আগে ‘ ভোট হারানোর ভয়ে ‘ আওয়ামী লীগ বিরোধী কর্মসূচীতে কোথাও নেই স্বরুপকাঠী বিএনপির ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা ১ দিন আগে সড়কে ঝড়ল প্রান, গোপালগঞ্জে বাস চাপায় প্রান গেল দুই মোটরসাইকেল আরোহীর ১ দিন আগে বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না দিল্লি – জয়সওয়াল ১ দিন আগে “আদালত পাড়ার খবর” সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দোলন-তমাল রিমান্ডে ১ দিন আগে বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের ইংগিত, জননেতা মাহমুদ হোসেনের অনুসারীরা উজ্জীবিত ২ ঘণ্টা আগে মতিঝিল থেকে যুবলীগ নেতা কাউট গ্রেফতার ৬ ঘণ্টা আগে পিরোজপুরে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ১৯ ঘণ্টা আগে পাবনায় আওয়ামী লীগ বিএনপি দফায় দফায় সংঘর্ষ আহত -০৫ ২২ ঘণ্টা আগে ‘ ভোট হারানোর ভয়ে ‘ আওয়ামী লীগ বিরোধী কর্মসূচীতে কোথাও নেই স্বরুপকাঠী বিএনপির ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা ১ দিন আগে সড়কে ঝড়ল প্রান, গোপালগঞ্জে বাস চাপায় প্রান গেল দুই মোটরসাইকেল আরোহীর ১ দিন আগে বাংলাদেশের অভ্যন্তরীন বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না দিল্লি – জয়সওয়াল ১ দিন আগে “আদালত পাড়ার খবর” সন্ত্রাস বিরোধী আইনের মামলায় দোলন-তমাল রিমান্ডে ১ দিন আগে
দেশজুড়ে

‘ ভোট হারানোর ভয়ে ‘ আওয়ামী লীগ বিরোধী কর্মসূচীতে কোথাও নেই স্বরুপকাঠী বিএনপির ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা

শেয়ার

সাক্ষাৎকার :-  পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলার ১০ টি ইউনিয়নের শতাধিক বিএনপি পন্থী সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীরা চলমান আওয়ামী লীগ বিরোধী কর্মসূচী থেকে দুরে রয়েছেন। এছাড়াও তাঁরা ভোট হারানোর ভয়ে চোখে কালো চশমা পড়েছেন এবং মুখে কুলুপ মেরেছেন বলে মন্তব্য করেছেন ছাত্রদলের ঢাকা মহানগর পূর্ব এর সাবেক সহ – সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। 

Coastal News 24.Top এর সাথে আলাপচারিতায় তিনি বলেন, এসব সম্ভাব্য ইউপি চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে অনেকেই রয়েছেন ভুঁইফোঁড় এবং আওয়ামী লীগ পুনর্বাসনকারী।তিনি বলেন ২০২৪ এর পটপরিবর্তন পূর্ব সময়ে আমি যখন ৭ টি বিস্ফোরক মামলার আসামী হয়ে কারাগারে ছিলাম তখন অনেকেই ফ্যাসিস্টদের সাথে দহরমমহরম সম্পর্ক রেখে চলেছেন একত্রে ব্যাবসা বানিজ্য করেছেন। ৫ আগস্টের পর হঠাৎই তারা বোল পাল্টে বিএনপি হয়ে গেছেন। এখন নিজের নামের সাথে বিএনপির উপাধি লাগিয়ে ইউপি নির্বাচনে প্রার্থী হতে দৌড়ঝাঁপ করছেন। 

তিনি বলেন, গুয়ারেখা ইউনিয়নের একটি  ওয়ার্ড বিএনপির অফিসে আগুন দেয়া হলেও ঐ সব দালাল বিএনপি আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো প্রতিবাদ করেনি,সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানাননি এবং আইনী পদক্ষেপ নিতেও নিরুৎসাহিত করেছে। কারন ইউপি নির্বাচনে তাদের ভোট লাগবে। 

আরিফুল ইসলাম বলেন, গুয়ারেখার এক হঠাৎ ধনকুবের আওয়ামী লীগের অর্থ যোগানদাতা সঞ্জয় মন্ডলের সাথে রয়েছে গুয়ারেখা ইউনিয়ন বিএনপি পন্থী এক চেয়ারম্যান পদপ্রার্থীর ঘনিষ্ঠ সম্পর্ক। ৫ আগস্ট পরবর্তী সময়ে বিশাল গ্রামে সঞ্জয় মন্ডলের বাড়িতে বিভিন্ন এলাকা থেকে আগত আওয়ামী লীগ নেতা কর্মীদের যে গোপন মিটিং হয়েছে তা ঐ ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ইউনিয়ন বিএনপির নেতার শেল্টারেই হয়েছে বলে জনশ্রুতি আছে। গত ১৫ নভেম্বর থেকে গোপালগঞ্জে সংগঠিত সহিংসতায় অর্থ যোগানদাতা হিসাবে সঞ্জয় মন্ডলের নাম এলাকায় প্রচারিত হলে গুয়ারেখা ইউনিয়ন বিএনপি নিজ নিজ স্বার্থ হাসিলের জন্য বিষয়টি এড়িয়ে যাচ্ছেন।তিনি বলেন,  সঞ্জয়কে আশ্রয় প্রশ্রয় দেয়ার পিছনে দৈহারী এবং সমূদয়কাঠী ইউনিয়ন বিএনপির দুই চেয়ারম্যান পদপ্রার্থীর নামও উঠে এসেছে। যারা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা  সঞ্জয় মন্ডলের পক্ষে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিপূর্বে বিবৃতি দিয়েছেন। 

তিনি আরো বলেন, সুটিয়াকাঠী এবং স্বরুপকাঠী ইউনিয়নের একাধিক সাবেক উপজেলা বিএনপি নেতা রয়েছেন যাদের বিরুদ্ধে আওয়ামী লীগ পূনর্বাসন এবং তাদের সাথে মিলে মিশে ব্যাবসা বানিজ্য করার অভিযোগ রয়েছে। তারাও ইউপি নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য সিভি জমা দিয়েছেন। কিন্তু তারাও আওয়ামী লীগ প্রীতি ছাড়তে পারছেন না। কারণ তাদেরও আওয়ামী লীগের ভোট লাগবে। তাই তারাও রয়েছেন আওয়ামী লীগের সহিংসতা প্রতিরোধ কর্মসূচি থেকে দূরে। 

শুরু হয়েছে সকলের আমলনামা যাছাই বাছাই। সময়ে সবই পরিস্কার হয়ে যাবে। 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।