ডেস্ক রিপোর্ট :- রাজধানীর ধানমন্ডি থানায় দায়েরকৃত সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার সাবেক এমপি আতাউল হক দোলনের ৭ (সাত) দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই মামলায় গ্রেফতার অভিনেতা আরিফ মাহমুদ তমালের ৪ (চার) দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
আজ ঢাকা সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে এ আদেশ দেন।
আজ তাদেরকে মামলার তদন্তকারী কর্মকর্তা আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক উক্ত আদেশ প্রদান করেন।

