ডেস্ক রিপোর্ট :- রাজধানীর শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। গতরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থেকে তাকে গ্রেফতার করা হয়। থই এয়ারওয়েজের একটি বিমানে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গিয়েছিলেন তিনি।
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম আজ বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারের পর তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) র কাছে হস্তান্তর করা হয়েছে।
তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে ডিবি সূত্রে জানা গেছে।

