ডেস্ক রিপোর্ট :- সাম্প্রতিক সংগঠিত সহিংসতা, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিন পর্যবেক্ষণের জন্য আজ সকালে গোপালগঞ্জে গেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকির। তিনি আজ সকালে গোপালগঞ্জে পৌঁছেেছেন।
এছাড়াও তার সাথে রয়েছেন বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
পুলিশ হেডকোয়ার্টার মিডিয়া সেল সূত্রে এ তথ্য জানা গেছে।

