ডেস্ক রিপোর্ট :- দেশের শীর্ষ স্থানীয় ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান গ্রামীন ব্যাংক এখন দুর্বৃত্তদের টার্গেট পরিনত হয়েছে।
গ্রামীণ ব্যাংক সূত্রে জানা গেছে গত ১০ দিনে তাদের ৭২ টি শাখা ও কার্যালয়ে হামলা, ভাংচুর, পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৫ টি শাখা সম্পুর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে।
ব্যাংকের নিরাপত্তা নিশ্চিত করতে আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক সরকার আকতার হামিদ।

