বিশেষ প্রতিবেদন :- খুলনা মহানগরী এবং এর আশেপাশের থানা এলাকায় খুন আতংকে রয়েছে জনসাধারণ। সকলেই এখন জীবন নিয়ে শংকিত। গত ৮ মাসে খুলনা নগরী ও এর আশেপাশের এলাকায় ৪৫ টি খুনের ঘটনা ঘটেছে। তারমধ্যে গতকালের একই এলাকায় ২ ঘন্টার ব্যাবধানে দুটি খুনের ঘটনায় খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এখন দেশব্যাপী আলোচিত হচ্ছে।
গতকাল সন্ধায় খুলনার লবনচরা থানাধীন আশিবিঘা কালভার্ট সংলগ্ন এলাকায় অল্প সময়ের ব্যাবধানে দুর্বৃত্তদের গুলিতে দুই যুবক নিহত হয়েছে । নিহতরা হলেন ঐ এলাকার খোকন সানার ছেলে মঞ্জু ও ১৮ বছর বয়সী নাজমুল। এ দুজনের খুনের ঘটনায় এলাকায় শোক, ভয় ও আতংকের আবহ বিরাজ করছে। সাথে সাথে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষাোভ ও উদ্বেগ।
গত এক সপ্তাহে খুলনায় পর পর ৫ টি খুনের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধায় দুটি খুন ছাড়াও ১৮ আগস্ট সন্ধায় খুলনার আড়ংঘাটা থানাধীন রায়ের মহল এলাকায় ছেলেধরা ট্যাগ দিয়ে মব সৃষ্টি করে রাজু শিকদার (২৮) নামে এক যুবককে গণপিটুনির নামে হত্যা করা হয়। নিহত রাজু শিকদার ফুলতলা থানার নজরুল শিকদারের ছেলে।
গত ১৫ আগস্ট রাত ৯ টায় রূপসা এলাকায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে প্রকাশ্য কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়।
গত ১২ আগস্ট রাত ১ টায় রূপসার একটি ইটভাটায় প্রবেশ ঐ ইটভাটার মালিক ফখরুল শেখ নামে এক যুবদল কর্মীকে গুলি করেছে দুর্বৃত্তরা।
এক সপ্তাহের মধ্যে পর পর ৫ টি হত্যাকান্ডের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা নিয়ে উদ্ধেগ উৎকন্ঠা ও জীবন নিয়ে শংকিত রয়েছে খুলনাবাসী।


















