যশোর সংবাদদাতা :- যশোরের নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও যুবলীগ নেতা হুমায়ুন কবির তুহিনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সকালে তাকে সদর উপজেলার তালবাড়িয়া গ্রাম থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।
পরে তাকে নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করা হয়।

