নলসিটি সংবাদদাতা : ঝালকাঠির নলছিটি উপজেলায় পুত্রবধুকে ধর্ষন চেষ্টার অভিযোগে নরু সরদার নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে নলছটি থানা পুলিশ। গতকাল দুপুরে উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ইশ্বরকাঠী গ্রাম থেকে ঐ বৃদ্ধ কৃষককে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী ও অভিযোগ সূত্রে জানা গেছে ঐ বৃদ্ধের পুত্রবধুর জলবসন্ত রোগ হওয়ায় সে স্বামী থেকে আলাদা হয়ে অন্য ঘরে ঘুমায়। ভুক্তভোগী ঐ নারীর অভিযোগ, এ সুযোগে তার শশুর তাকে একা ঘরে ধর্ষনের চেষ্টা চালায়।এ বিষয়ে ভুক্তভোগী ঐ নারী বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে।
থানা সূত্রে জানা গেছে ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে নরু সরদারকে তার নিজ গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে অধিকতর তদন্ত চলছে। অভিযুক্তকে আদালতে পাঠানো হয়েছে।
বৃদ্ধের বিষয়ে মামলা ও তাঁকে গ্রেফতার নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। পারিবারিক বা ব্যাক্তিগত আক্রোশ মিটানোর জন্য তাঁকে ফাঁসানো হয়েছে বলে এলাকাবাসীর ধারণা।

