Thursday , 25 June 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

মারা গেছে ঝিনাইদহের আলোচিত হুন্ডি কাজল

প্রতিবেদক
sadad
June 25, 2026 5:50 pm

ঝিনাইদহ সংবাদদাতা :-  ভারতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৯০ দশকের আলোচিত ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকার ফারুক আহমেদ কাজল ওরফে হুন্ডি কাজল। তার ঘনিষ্ঠজন সূত্রে জানা গেছে গতকাল ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৯০ এর প্রথম দিক থেকে ২০০০ সাল পর্যন্ত ঝিনাইদহের কোটচাঁদপুর এলাকায় প্রতারনামুলক ব্যাক্তিগত ব্যাংকিং কার্যক্রম ও হুন্ডি ব্যাবসার মাধ্যমে হুন্ডি কাজল আলোচনা সমালোচনায় আসে। এলাকার জনসাধারণ ও প্রবাসীদের অধিক মুনাফার লোভ দেখিয়ে হাজার হাজার কোটি টাকা জামানত গ্রহন করেন হুন্ডি কাজল। পরথমে সকলকে মুনাফা দিয়ে বিশ্বস্ততা অর্জন করেন হুন্ডি কাজল ।

এরপর তার প্রতারনার বিষয় জনগণের সামনে প্রমানিত হলে তার বিরুদ্ধে কয়েকটি মামলা হয়। গ্রেফতার হয়ে জেল হাজতে যায় হুন্ডি কাজল। জামিনে বেরিয়ে আইনী ঝামেলা এড়াতে এবং জনরোষ থেকে বাঁচতে সীমান্ত পেড়িয়ে ভারতে চলে যায় সে। তারপর থেকে সে আর কখনো দেশে ফিরে আসেনি। গতকাল ভারতের একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

সর্বশেষ - দেশজুড়ে

Footer