আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়া আরও দুই বাংলাদেশী হজযাত্রী মারা গেছেন। এ নিয়ে চলতি হজ মৌসুমে মোট বাংলাদেশী হজযাত্রীর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯ জনে। মক্কায় বাংলাদেশী হজ অফিস থেকে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল মারা যাওয়া দুই হজযাত্রীর একজন হলেন ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মেঃ নাসির উদ্দীন বিশ্বাস এবং অপরজন হলেন চাপাইনবয়াবগঞ্জের সদর উপজেলার মাহফুজা বেগম। হজ পালনের উদ্দেশ্যেে গিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে তিনিই হলেন প্রথম নারী।
















