Tuesday , 5 May 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

সুন্দরবনে ইকো রিসোর্টে ডাকাতির চেষ্টা – আটক ০২

প্রতিবেদক
sadad
May 5, 2026 11:00 am

খুলনা প্রতিনিধি  :  খুলনার দাকোপ থানার সুন্দরবন সংলগ্ন একটি ইকো রিসোর্টে পর্যটকদের উপর হামলা ও ডাকাতি চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে কোস্ট গার্ড। গতকাল বিকালে দাকোপ থানার সুন্দরবন সং৫ ঢাংমারী খাল এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করেছে কোস্ট গার্ডের সদস্যরা। আটককৃতরা হলেন খুলনার দাকোপ থানার রাজন সরদার( ২৫) ও রতন সরদার ( ১৯)।

কোস্ট গার্ডের সদর দপ্তর সূত্রে জানা গেছে গতকাল সোমবার ভোর রাত  ৪ টার দিকে একদল দূর্বৃত্ত ঢাংমারী খাল সংলগ্ন” সুন্দরী ” ইকোপার্কে পর্যটকদের উপর হামলা ও ডাকাতির উদ্দেশ্যে জানালা ভেংগে প্রবেশ করে। ইকোপার্ক কতৃপক্ষ বিষয়টি আচ করতে পেরে ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। বিষয়টি পরে কোস্ট গার্ডকে জানানো হয়।

খবর পেয়ে কোস্ট গার্ড সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা ইনফরমেশনের মাধ্যমে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। পরবর্তী আইনী কার্যক্রমের জন্য তাদেরকে দাকোপ থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - দেশজুড়ে

Footer