কাউখালী প্রতিনিধি : পিরোজপুরের কাউখালি থানা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে একের পর এক অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে চলেছে। কিন্তু কিছুতেই যেন কিছু হচ্ছে না। বেড়েই চলেছে মাদকের বিস্তার। গতকালও কাউখালী বাসস্ট্যান্ড থেকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে মর্জিনা (৫২) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে।
এ ছাড়াও গত ০৩ মে রবিবার উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের জব্দকাঠী গ্রামে অভিযান চালায় কাউখালী থানা পুলিশ। এ সময় ২৫ গ্রাম গাজাসহ ঐ চিহ্নিত মাদক ব্যবসায়ী সৌরভ সাধক (৩৩) কে গ্রেফতার করেছে পুলিশ। সে জব্দকাঠী গ্রামের রবীন্দ্রনাথ সাধকের ছেলে। পুলিশের উপস্থিতি আচ করতে পেড়ে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে আরো জানা গেছে দীর্ঘদিন ধরে সে এ পেশার সাথে জড়িত। বিভিন্ন স্থান থেকে সে মাদক সংগ্রহ করে সর্বত্র সরবরাহ করে আসছিল। গতকাল মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাঁকে কোর্টে চালান করা হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা জানান মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়ে আমরা অভিযানে রয়েছি। কাউখালি থেকে মাদক নির্মূল করাই আমাদের লক্ষ্য।

