ভান্ডারিয়াসংবাদদাতাঃ- পিরোজপুরের ভান্ডারিয়া থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আজ উপজেলার চিংগুরিয়া খেয়াঘাট মসজিদ সংলগ্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হলো, দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের মৃত রব তালুকদারের ছেলে মুকিম তালুকদার (২৯) এবং চাংগুরিয়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে জহির হাওলাদার (১৯)। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।

