রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ৭ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ৯ ঘণ্টা আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১৮ ঘণ্টা আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১ দিন আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১ দিন আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ২ দিন আগে এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মৃ/ত*দেহ উদ্ধার ৭ ঘণ্টা আগে দেশে এখন সস্তা নুন আর খু*ন, টাঙ্গাইলে সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হ*ত্যা ৯ ঘণ্টা আগে শ্যামনগরে ছাত্রলীগ সেক্রেটারি গ্রেফতার ১৮ ঘণ্টা আগে জাসাস জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী সুশৃঙ্খল সংগঠন – আব্দুল্লাহ আল বেরুনী সৈকত ১ দিন আগে আবারও খুলনা, চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হ*ত্যা ১ দিন আগে জঙ্গল থেকে বিশ্ববিদ্যালয় শিক্ষক পুত্রে0০র মৃতদেহ উদ্ধার ১ দিন আগে নেতৃত্ব শুন্য স্বরুপকাঠী বিএনপি, কবে হবে সংকট নিরসন? ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ২ দিন আগে
দেশজুড়ে

হাইকোর্টে রিট, থেমে গেছে স্হানীয় নির্বাচনের প্রচারনা

শেয়ার

বিশেষ প্রতিবেদন :- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এক সপ্তাহ আগেও মাঠে ময়দানে চেয়ারম্যান- মেম্বার পদপ্রার্থীদের পদচারণায় মুখরিত ছিলো। সামাজিক যোগাযোগ মাধ্যমেও রংবেরঙের ফটো কার্ডে সয়লাব ছিলো। কিন্তু ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টে দাখিল করা একটি রিটের কারনে থমকে গেছে সকল প্রকার প্রচারনা।

দাখিলকৃত ঐ রিটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও ইউপি সদস্যদের সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস নির্ধারণ করার জন্য আবেদন করা হয়। মহামান্য হাইকোর্ট ঐ আবেদন আমলে নিয়ে চেয়ারম্যান প্রার্থীদের জন্য স্নাতক ও মেম্বার প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কেন নির্ধারণ করা হবে না তা জানতে চেয়ে রিট দাখিলের তারিখ থেকে আগামী এক মাসের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।

এখন রিটের সিদ্ধান্ত যা-ই হউক না কেন আপাতত প্রচারনা প্রায় থেমে গেছে। দক্ষিণাঞ্চলের পিরোজপুর,ঝালকাঠি, বরগুনা ও বরিশাল জেলার কয়েকটি উপজেলার বেশ কিছু ইউনিয়ন ঘুরে এ চিত্র পাওয়া গেছে। Coastal News 24.Top এর অনুসন্ধানে আরো দেখা গেছে এমন কয়েকটি ইউনিয়ন রয়েছে যেখানে চেয়ারম্যান পদপ্রার্থীদের একজনও স্নাতক ডিগ্রিধারী নয়। ইউপি সদস্য পদপ্রার্থীদের বেশীরভাগ ভাগই হাইস্কুলের চৌকাঠ পার হয়নি। কিন্তু তারা আটঘাট বেধে মাঠে নেমেছিল।

অনেক হবু প্রার্থীদের সাথে কথা বলে জানা গেছে যে,তাদের ধারণা শিক্ষাগত যোগ্যতার এ বাধ্যবাধকতা কার্যকর হবেনা। তারা বলেন ইউপি নির্বাচনেের সম্ভাব্য তারিখ পিছিয়ে যাওয়ায় আমরা কিছুটা তোরজোড় কমিয়ে দিয়েছি। শিক্ষাগত যোগ্যতার অধিকারী না হওয়া পদপ্রার্থীরা আশাবাদী এ নিয়ম কার্য হবেনা এবং তারাই নির্বাচনে অংশ গ্রহন করতে পারবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।