Monday , 27 April 2026 | [bangla_date]
  1. অপরাধ
  2. আইন আদালত
  3. আইনশৃঙ্খলা
  4. খেলা
  5. জাতীয়
  6. দেশজুড়ে
  7. বিনোদন
  8. বিশ্ব
  9. রাজধানী
  10. রাজনীতি

কাউখালিতে সাংবাদিকের উপর হামলা, হত্যার হুমকি – ভিডিও ভাইরাল

প্রতিবেদক
sadad
April 27, 2026 2:12 pm

কাউখালি প্রতিনিধি : পিরোজপুরের কাউখালি উপজেলা সদরে প্রকাশ্যে সাংবাদিক রবিউল হাসান মুনির এর উপর হামলা করেছে এক সরকারি কর্ম কর্তা। ঐ কর্ম কর্তার নাম কামরুল ইসলাম। তিনি ঝালকাঠির রাজাপুর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা। এ সংক্রান্ত একটি ভিডিও নেট দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে। ঐ ভিডিওতে দেখা গেছে কামরুল ইসলাম সরাসরি সাংবাদিক রবিউল হাসান মুনিরকে আক্রমণ করেছে। কয়েকজন তাকে নিবৃত্ত করার চেষ্টা করছে। কিন্তু তিনি ছিলেন মারমুখী।

Coastal News 24.Top এর  কাউখালী প্রতিনিধি সূত্রে জানা গেছে উক্ত যুব উন্নয়ন কর্মকর্তা ঝালকাঠির রাজাপুর উপজেলায় কর্মরত। তিনি কাউখালিতে বসবাস করেন। তার বিভিন্ন অপকর্ম নিয়ে রাজাপুর উপজেলার সাংবাদিকগন বিভিন্ন সময় সংবাদ প্রকাশ করেছে। সম্প্রতি এক নারী ও তার সন্তানের সাথে কামরুল ইসলামের অসৌজন্যমূলক আচরণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে।   সাংবাদিক রবিউল হাসান তার ফেইসবুক আইডি থেকে তা শেয়ার করেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে কামরুল ইসলাম সাংবাদিক  রবিউল হাসানের উপর হামলা করেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্হানীয় সাংবাদিক মহলে নিন্দার ঝড় বইছে। কামরুল ইসলামের বিচারের দাবীতে ফুঁসে উঠেছে সাংবাদিক মহল।

এ বিষয়ে সাংবাদিক রবিউল হাসান মুনির বলেছেন, তাকে হত্যার হুমকি দিয়ে কামরুল ইসলাম তার উপর হামলা চালায়।

সর্বশেষ - দেশজুড়ে

Footer