শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ৪ ঘণ্টা আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ৬ ঘণ্টা আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ৮ ঘণ্টা আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১০ ঘণ্টা আগে গলাচিপায় প্রধান সড়কে মাছের বাজার, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের ১০ ঘণ্টা আগে খুলনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেফতার, অস্ত্র -গুলি উদ্ধার ১৫ ঘণ্টা আগে মাহমুদ হাসান তালুকদার, গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ১ দিন আগে স্বরুপকাঠীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্ভোদন ৪ ঘণ্টা আগে গুয়ারেখা ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হতে যাচ্ছেন জালিস মাহমুদ কিরন ৬ ঘণ্টা আগে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে হেরে গেলে প্রাথমিক সদস্য পদ বাতিল – বরকত উল্লাহ বুলু ৮ ঘণ্টা আগে সমূদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ৯ ঘণ্টা আগে সমুদয়কাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন এইচ এম সোহেল পারভেজ ১০ ঘণ্টা আগে গলাচিপায় প্রধান সড়কে মাছের বাজার, সৃষ্টি হয়েছে জনদুর্ভোগের ১০ ঘণ্টা আগে খুলনায় দুই সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী ডালিম গ্রেফতার, অস্ত্র -গুলি উদ্ধার ১৫ ঘণ্টা আগে মাহমুদ হাসান তালুকদার, গুয়ারেখা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ১ দিন আগে
দেশজুড়ে

স্বরুপকাঠীতে মবের শিকার জামায়াত সমর্থক, গায়েবি মামলায় কারাগারে স

শেয়ার

সংবাদ বিশ্লেষণ : মবের শিকার হয়েছে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরুপকাঠীর অলংকারকাঠী গ্রামের মো.নাসিম (২১) নামে এক কিশোর। এ বিষয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া পোস্ট বিশ্লেষণ করে দেখা গেছে ঐ কিশোর অলংকারকাঠীর মো. মাসুম বিল্লাহর পুত্র। সে জামায়াতে ইসলামীর একজন সমর্থক। গত ২৫ এপ্রিল তার ফেসবুক আইডি থেকে একটি আপত্তিকর পোস্ট দেয়ার অভিযোগে মব সৃষ্টি করে তাকে বেধড়ক মারধর করে মারাত্মক আহত করেছে স্হানীয় ছাত্রদল নামধারী একটি গ্রুপ।

প্রকাশিত তথ্য সূত্রে আরো জানা গেছে আহত নাসিম বিষয়টি নেছারাবাদ থানাকে অবহিত করে নেছারাবাদ হাসপাতালে ভর্তি হন। সেখানেও তার উপর মব সৃষ্টির চেষ্টা

চালায় বিএনপি নামধারী একদল উশৃংখল যুবক।এসময় নেছারাবাদ থানা পুলিশ মারধরে আহত নাসিমকে হাসপাতাল থেকে আটক করে থানায় নিয়ে যায়।

প্রকাশিত সংবাদ ও স্হানীয় তথ্য সূত্রে আরো জানা গেছে কয়েকবসর পূর্বে অলংকারকাঠীতে বিএনপি নেতাদের বহনকারী গাড়িতে হামলার অভিযোগে নাসিমকে থানায় আটকে রাখতে বাধ্য করে স্হানীয় নেতারা। অবশেষে গত ২৬ এপ্রিল একটি গায়েবি মামলায় পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করে।

প্রকাশিত তথ্য সূত্রে  ঐ গায়েবী মামলা সম্পর্কে জানা গেছে উপজেলার সেহাংগল গ্রামের টেম্পোস্টান্ডে অবস্থিত বিএনপি অফিস ভাংচুর হয় ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে। ঐ ঘটনায় একটি মামলা হয়। সে মামলায় ঐ এলাকার কেউ বাদী হয়নি।বাদী হয় অন্য ইউনিয়নের লোক। ঐ মামলাটিতে আসামি করা হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের। কিন্তু সে মামলায় এতদিন পর মবের শিকার হওয়া একজন জামায়াত সমর্থককে আসামি করে আদালতে প্রেরন করায় সমালোচনার মুখে পড়েছে নেছারাবাদ থানা পুলিশ ও স্হানীয় বিএনপি নেতারা।

সচেতন মহলের প্রশ্ন , নাসিমকে ডিজিটাল নিরাপত্তা আইন কিংবা বিএনপি নেতাদের গাড়িতে হামলার অভিযোগে গ্রেফতার না করে কেন যে মামলায় আওয়ামী লীগ নেতাকর্মীরা আসামি সে মামলায় গ্রেফতার দেখানো হলো? তবে কি উশৃংখল বিএনপি কর্মীদের মবে উসকে দেয়া হচ্ছে?  ফলোআপ প্রতিবেদন দেখার জন্য Coastal News 24.Top এর সাথে থাকুন।

 

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।