শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ৯ ঘণ্টা আগে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে উস্কানী দিচ্ছে ১১ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ১৯ ঘণ্টা আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২২ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১ দিন আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১ দিন আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১ দিন আগে ভারতে পালানোর সময় বেনাপোলে আওয়ামী লীগ নেতা গ্রেফতার ৯ ঘণ্টা আগে শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির জন্য সীমান্তের ওপার থেকে উস্কানী দিচ্ছে ১১ ঘণ্টা আগে ভান্ডারিয়ায় ৩ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ১৫ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ১৯ ঘণ্টা আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ২২ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১ দিন আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১ দিন আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১ দিন আগে
জাতীয়

আজ শেরে বাংলার ৬৪ তম মৃত্যু বার্ষিকী

শেয়ার

আজ অবিভক্ত বাংলার মূখ্যমন্ত্রী  শেরেবাংলা এ কে ফজলুল হকের ৬৪ তম মৃত্যু বার্ষিকী। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ভিন্ন ভিন্ন কর্ম সূচী পালন করছে। তার মৃত্যু বার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন ও প্রধান মন্ত্রী তারেক রহমান পৃথক পৃথক বানী দিয়েছেন।

শেরেবাংলা এ কে ফজলুল হক ১৯৩৭ সালে অবিভক্ত বাংলার প্রধান মন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি কৃষক শ্রমিক বান্ধব নীতি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন। তিনি শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।

শেরেবাংলা এ কে ফজলুল হক ১৮৭৩ সালে সালের ২৬ অক্টোবর ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের নানাবাড়ীতে জন্ম গ্রহন করেন। তার পৈত্রিক বাড়ি বরিশালের বানারীপাড়া উপজেলার চাখার গ্রামে। তার পিতা ছিলেন প্রখ্যাত আইনজীবী।

তার বর্নাঢ্য রাজনৈতিক জীবনে তিনি অবিভক্ত বাংলার মূখ্য মন্ত্রী, পাকিস্তান কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর, যুক্তফ্রন্ট সরকারের মূথ্যমন্ত্রী,কলকাতা সিটি কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। তিনি আইন সভার সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন ব্রিটিশ বিরোধী আন্দোলনেও তার ভূমিকা ছিলো। শেরেবাংলা ১৯৬২ সালের ২৭ এপ্রিল ঢাকায় মৃত্যু বরন করেন। তার নামে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে অনেক সড়ক, কলেজ, স্কুল হাসপাতাল সহ বিভিন্ন স্থাপনার নামকরণ করা হয়েছে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।