ডেস্করিপোর্ট :- দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) কে প্রত্যাহার করে সিনিয়র সহকারী কমিশনার হিসাবে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন -১ শাখা থেকে গতকাল এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের এসকল কর্মকর্তাকে সহকারী কমিশনার (ভূমি) পদ থেকে প্রত্যাহারপূর্বক পরবর্তী পদায়নের জন্য সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যাস্ত করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকরী হবে।

