স্বরুপকাঠী সংবাদদাতা :- নেতা আসে নেতা যায়। জনপ্রতিনিধ বদল হয়।কিন্তু রাস্তার উন্নয়ন হয় না। পিরোজপুরের নেছারাবাদ উপজেলার গুয়ারেখা ইউনিয়নের চাঁদকাঠী বাজার হতে দেবীদাসকাঠী পর্যন্ত রাস্তাটির বর্তমান অবস্থা দেখলে মনেই হবে না এটি মানুষের যাতায়াতের জন্য বাংলাদেশের কোনো রাস্তা।
এই রাস্তায় রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়। রাস্তাটি রয়েছে ভাংগাচুড়া খানা খন্দকে ভরা। পাশে রয়েছে খরস্রোতা খাল। চার পুলের নেই ব্যাবস্থা। শতাধিক শিক্ষার্থী প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করছে। শত শত জনসাধারণ কষ্টের সহিত যাতায়াত করছে।
এলাকাবাসী বলছে এ দূর্দশা লাঘব করার যেন কেউ নেই। ভোটের সময় নানান প্রতিশ্রুতির ফুলঝুরি। ভোট গেলে সবাই ভুলে যায়। এলাকাবাসীর জিজ্ঞাসা আমাদের দেখার কি কেউ নেই?


















