বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার ইউনিয়নের বপনের হাট সংলগ্ন মুন্সীবাড়ীর সামনের সড়কে আজ দুপুরে উভয় দিক থেকে আসা মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন গুরুতর আহত হয়েছে। আহতরা হলো বানারীপাড়া সদর ইউনিয়নের মনির হোসেনের ছেলে মোঃ সামি (১৫) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কৌড়িখাড়া এলাকার জাপান টোব্যাকো কোম্পানির কর্মচারী নাহিদ ইসলাম ( ৩০)।
দুর্ঘটনার পর মারাত্মক আহত দু’জনকে স্হানীয়রা উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা গুরুতর হলে তাদেরকে বরিশাল শেবাচিমে প্রেরন করা হয়েছে।

