উজিরপুর সংবাদদাতাঃ- বরিশাল – ঢাকা মহাসড়কের বাসস্টান্ড সংলগ্ন এলাকায় ঢাকা থেকে বরিশালগামী তাজ পরিবহন নামক বাসের ধাক্কায় একই পরিবারের তিনজন নিহত হয়েছে।
নিহতরা হলো উজিরপুর পৌরসভা এলাকায় আব্দুল হাকিম হাওলাদারের পুত্র মোঃ ফিরোজ মাহমুদ (৩৬) তার স্ত্রী মনিরা বেগম এবং তাদের একমাত্র কন্যা জান্নাতী আক্তার। ঈদের আগের দিন এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


















