একটি সাক্ষাৎকার মূলক প্রতিবেদন:- আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ গ্রহন করার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেছেন পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয় ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ নাজমুল ইসলাম সাইদ। Coastal News 24.Top কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যতই বাঁধা আসুক জনগণকে সাথে নিয়েই নির্বাচনে অংশগ্রহন করব ইনশাআল্লাহ।
তিনি আরো বলেন, আমার বিরোধী একটি কুচক্রী মহল আমার নির্বাচনে অংশগ্রহন করার কথা শুনে তা প্রতিহত করার জন্য ইতিমধ্যে সক্রিয় হয়ে উঠেছে। কিন্তু আমি তাতে মোটেও বিচলিত নই।কারণ ২০০৩ সালের ইউপি নির্বাচনে তারা আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছিল। কিন্তু জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছিলাম। ঐ চক্রটি নির্বাচনে হেরে বিগত ১/১১ এর সময় আমার বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করে আমাকে কারারুদ্ধ করেছিল। কিন্তু আমি সকল চক্রান্ত অতিক্রম করেছি।
মো: নাজমুল ইসলাম সাইদ বলেন, বিগত আওয়ামী জমানায়ও সকল ভয়ভীতির উর্ধে থেকে নির্বাচনে অংশগ্রহন করেছি।সমুদয়কাঠীর সাবেক ইউপি চেয়ারম্যান সবুর তালুকদার পিরোজপুর ০১ আসনের সাবেক এমপি আউয়ালের দাপটে এবং প্রশাসনের সহায়তায় আমার বিজয় ছিনিয়ে নিয়েছে। কিন্তু জনগণ তো দেখেছে কি ঘটনা ঘটেছিল।
তিনি বলেন, আমার নির্বাচনে অংশগ্রহন করার কথা শুনে সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনের সময় ঐ কুচক্রী মহলের নির্দেশে আমার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়। সেনাবাহিনীর নিকট মিথ্যা তথ্য দিয়ে আমাকে বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। এখনো সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে আমাকে নির্বাচন থেকে দুরে রাখার জন্য। তিনি বলেন, আম জনতা আমার সাথে আছে। তাদের সমর্থন নিয়েই আমি শেষ মুহূর্ত পর্যন্ত ভোটের মাঠে লড়াই করে যাব। প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আমার আছে।


















