ডেস্ক রিপোর্ট :- ১৬ জুলাইকে কেন্দ্র করে সকল প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে গোপালগঞ্জে আজ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ – বিজিবি মোতায়েন করা হয়েছে। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সাথে তারা সমন্বয় করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবে।
২০২৫ সালের ১৬ জুলাই এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে আওয়ামী লীগের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। ঐ ঘটনায় ৫ জন নিহত হয়। তাই আগামীকাল ১৬ জুলাই এবং আগামী ১৫ আগস্টকে কেন্দ্র করে যেন কোনোরুপ আইন শৃঙ্খলার অবনতি না হয় সেদিকে জেলা প্রশাসন সজাগ দৃষ্টি রাখছে। এ উদ্দেশ্যে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজিবি মোতায়েনের জন্য অনুরোধ পত্র পাঠানো হয়। সে প্রেক্ষিতে সরকার ৫ প্লাটুন বিজিবি মোতায়েন করে।
এদিকে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে এবং এলাকায় টহল বৃদ্ধি করা হয়েছে।

