বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ৩২ মিনিট আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ৩ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১৫ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৮ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২১ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১ দিন আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে গার্মেন্টস শ্রমিককে পুলিশের আছাড় ৩২ মিনিট আগে সাইবার সুরক্ষা আইন, সাংবাদিক ও মালিক গ্রেফতারে লাগবে আদালতের অনুমতি ৩ ঘণ্টা আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১৫ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৮ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ২১ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১ দিন আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ১ দিন আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে
দেশজুড়ে

ধৈর্য ধরুন সকল পরিস্থিতির পরিবর্তন হবে, ঈদুল আজহার শুভেচ্ছায় – জননেতা মাহমুদ হোসেন

শেয়ার

ডেস্ক রিপোর্ট :-  পিরোজপুর ০২ আসনের গন মানুষের নেতা  মাহমুদ হোসেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এলাকাবাসীর উদ্দেশ্য বানী দিয়েছেন। বানীতে তিনি এলাকাবাসীকে ধৈর্য ধারণ করতে বলেছেন। তিনি বলেন এ আসনের তিনটি উপজেলায় সংসদ নির্বাচনকালীন সময়ে যা কিছু ঘটেছে তা কাম্য ছিলো না। এখনো যা ঘটছে তা কারো কাম্য নয়।

তিনি বলেন, মাদক নিয়ে প্রতিদিন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে যা জানা যাচ্ছে তা থেকে বোঝা যাচ্ছে মাদকে সয়লাব হয়ে গেছে পুরো এলাকা। পুলিশ মাঝে মধ্যে দু – একজনকে পাকরাও করছে কিন্তু তাতে তেমন কোনো সুফল বয়ে আনছে না। পাওয়ারফুল জনপ্রতিনিধিদের সাথে যাদের দহরম মহরম সম্পর্ক তারাই মাদক ব্যবসা নিয়ন্ত্রণ করছে। ফলে মাদকে সয়লাব হয়ে গেছে পিরোজপুর ০২ আসনের সর্বত্র।

তিনি বলেন, রাজনৈতিক কর্তা ব্যাক্তিদের দোহাই দিয়ে এবং বিএনপির কথিত নেতা কর্মী পরিচয়ে এলাকায় ছিচকে মাস্তান ও নিরব চাঁদাবাজের দৌরাত্ম সীমা ছাড়িয়ে গেছে। যা সাধারণ জনগণের জীবন অতিষ্ট করে তুলেছে। এ সকল ছিচকে মাস্তান এবং চাঁদাবাজদের ব্যাবহার করে বিগত নির্বাচনী বৈতরণী পার হওয়ায় তাদের বিরুদ্ধে কোনো কার্যকর ব্যাবস্থা গ্রহন করছেন না জনপ্রতিনিধিরা।

স্বৈরাচারের দোষর যারা পিরোজপুর জেলার হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তারাও রয়েছে বর্তমান ক্ষমতাশীল নেতাদের ছত্র ছায়ায়। যা দেখে বিগত দিনের ত্যাগী এবং নির্যাতিত কর্মীরা এবং রাজনীতি ছেড়ে নিজের পারিবারিক কাজে মনোনিবেশ করছে।

বিগত সংসদ নির্বাচনে প্রলোভন দেখিয়ে হিন্দু কমিউনিটি ও আওয়ামী লীগের ভোটারদের ভোট নিজেদের বাক্সে নিয়েছে একটি মহল। কিন্তু নির্বাচনের পর তাদেরই নেতা কর্মীদের হাতে নাজেহাল হতে হয়েছে সেই সকল সাধারণ ভোটারদের। কেউ বা চাঁদাবাজদের ভয়ে এলাকার ব্যাবসা গুটিয়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে।

জননেতা মাহমুদ হোসেন জনগণের উদ্দেশ্যে বলেন, কোনো জুলুমই চিরস্থায়ী নয়। ধৈর্য ধরুন। জালিমদের পরাজয় হবে। মজলুমরা তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।