পিরোজপুর সংবাদদাতা :- পিরোজপুরের বেকুটিয়া ব্রীজের টোল প্লাজার নিকট থেকে মাদক ক্রয় বিক্রয়ের সময় দু’জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। গতকাল সন্ধা ৭ টার দিকে তাদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাদের নিকট থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন পিরোজপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের মরিচাল গ্রামের মনির মিয়ার ছেলে সোহাগ মিয়া (২২) এবং একই এলাকার মোঃ আফসার খান এর ছেলে পারভেজ খান (৩৩)।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

