বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১১ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৩ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৭ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ২০ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২৩ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ১১ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১৩ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৭ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ২০ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২৩ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

আগৈলঝাড়া থানায় হামলাকারী কাউকেই ছাড় দেয়া হবে না – পুলিশ সুপার, বরিশাল

শেয়ার

বরিশাল সংবাদদাতা :- বরিশালের পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান বলেছেন, আগৈলঝাড়া থানায় হামলা, ভাংচুর ও পুলিশের উপর আক্রমণ করে তাদেরকে মারধর করার সাথে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না। গতকাল জেলা পুলিশের অডিটোরিয়ামে আয়োজিত ‘ মিট দ্যা প্রেস ‘ অনুষ্ঠানে তিনি এ কথা বলেছেন।

তিনি বলেন, থানা হেফাজতে থাকা এক আসামির মৃত্যুর গুজব ছড়িয়ে থানায় মামলা, ভাংচুর ও পুলিশ সদস্যেদের মারধরের ঘটনায় জড়িত ৬০ জনকে সনাক্ত করেছে পুলিশ। তার মধ্যে ৪৩ জন এজাহার নামীয় আসামি এবং তদন্তে আরো ১৭ জনকে সনাক্ত করা হয়েছে। এ পর্যন্ত এ ঘটনায় ৩২ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপার জানান গত ৮ জুলাই একাধিক মামলার চার্জসিটভুক্ত আসামি রিয়াজ ফকিরকে গ্রেফতার করে আগৈলঝাড়া থানা পুলিশ। সে থানার লোহার দরজায় নিজেকে আঘাত করে অসুস্থতার ভান ধরে। তাকে চিকিৎসার জন্য আগৈলঝাড় উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে এলাকায় রিয়াজ ফকিরের মৃত্যুর গুজব ছড়িয়ে ২০০ থেকে ৩০০ লোক থানা ঘেরাও করে হামলা, ভাংচুর ও পুলিশ সদস্যদের মারধর করে।

তিনি বলেন, গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা কোনোভাবেই গ্রহনযোগ্য নয়। গোয়েন্দা তথ্য, ভিডিও ফুটেজ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও চিত্র বিশ্লেষণ করে চার্জসিট প্রদান করা হবে। এ ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।