পর্যবেক্ষণ :- ঘনিয়ে আসছে স্হানীয় সরকার নির্বাচন। এ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলার কয়েকটি ইউনিয়নে জনসাধারণের দৃষ্টি আকর্ষণের জন্য নতুন মুখের চেয়ারম্যান পদপ্রার্থীরা নানামুখী উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে।
Coastal News 24.Top এর এক পর্যবেক্ষণে দেখা গেছে উপজেলার সবচেয়ে বেশি উদ্যোগ নিয়ে মাঠে নেমেছে বলদিয়া ইউনিয়নের নতুন মুখের প্রার্থীরা। সবচেয়ে যোগাযোগ অনুন্নত এ ইউনিয়নে একাধিক পদপ্রার্থী ব্যাক্তিগত অর্থ ব্যায় করে জনগনের নিকট পরিচিত হওয়ার চেষ্টা করছে।
গুয়ারেখা ইউনিয়নের এক নতুন মুখের চেয়ারম্যান পদপ্রার্থী ইতিমধ্যে নিজ অর্থায়নে গ্রামের কাদাযুক্ত কাঁচা রাস্তায় বালি ভরাট দিয়ে চলাচল উপযোগী করে জনগণের দৃষ্টি আকর্ষণ করে তার প্রার্থীতা জানান দিচ্ছেন।
দৈহারী ইউনিয়নেও এক সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থীকে দেখা গেছে কয়েকজন সমর্থককে সাথে নিয়ে দা – কাঁচি হাতে নিয়ে এলাকার রাস্তা ঘাটের পাশের ঝোপঝাড় পরিস্কার করতে।
উপজেলার জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থীরা কোনো উন্নয়নমুলক কাজে সরাসরি অংশগ্রহণ না করলেও জনগণের দ্বারে দ্বারে তাদের প্রার্থী পরিচিতি তুলে করছেন।
অনেক নতুন মুখের পদপ্রার্থীকে দেখা গেছে ইউনিয়ন পরিষদের ভিজিডি কার্ডের চাল,মৎজীবিদের চাল বিতরণের সময় জনগণের সাথে কুশল বিনিময় করছেন।
বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশীরা এলাকায় বিভিন্ন প্রোগ্রামে ছুটোছুটি করে নেতাদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন।কারন বিএনপি দল থেকে একজনকেই মনোনয়ন দেয়া হবে। তাই তারা তাকিয়ে আছেন দলের দিকে।
এক্ষেত্রে সুবিধাজনক অবস্থানে আছে ইউনিয়নের বর্তমান ও সাবেক চেয়ারম্যান এবং যারা এক বা একাধিকবার ইউপি নির্বাচনে অংশ গ্রহন করেছেন। কারণ তাদের এলাকায় কমবেশি পরিচিতি আছে এবং একটি নির্দিষ্ট ভোট ব্যাংক রয়েছে। তাই তাদের পর্যায়ে পৌঁছাতে নতুন মুখের পদপ্রার্থীদের ঘাম ঝড়াতে হবে। পরিচিত হতে নির্বাচন পূর্ব অর্থও ব্যায় করতে হবে। নইলে পুরাতনদের সাথে ভোটের লড়াইয়ে মাঠে টিকে থাকা কষ্টসাধ্য হয়ে উঠবে।

