বাবুগঞ্জ সংবাদদাতা :- বরিশালের বাবুগঞ্জে ৯ কেজি গাঁজা সহ দুই যুবককে গ্রেফতার করেছে বাবুগঞ্জ থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধায় উপজেলার দেহেরগাতি ইউনিয়নের নয়ারহাট এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত যুবকরা হলো মেহেদী হাসান সজল (২১) ও মাসুদ রানা (২০)। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

