বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬ ঢাকা ৩২°
বিজ্ঞাপন — ৭২৮×৯০
ব্রেকিং
গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে গার্মেন্টস শ্রমিক অসন্তোষ, ক্ষতির দায় কে নেবে? ৮ ঘণ্টা আগে বরিশাল বিএনপির লৌহ মানব ১০ ঘণ্টা আগে শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক ১৪ ঘণ্টা আগে আশুগঞ্জে নিজ পিস্তলের গুলিতে এসআই এর মৃ*ত্যু ১৭ ঘণ্টা আগে স্বরুপকাঠী পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিভক্তির সুর পৌর বিএনপিতে ২০ ঘণ্টা আগে দুর্বৃত্তের হামলায় আহত গার্মেন্টস কর্মী তৌফিক মারা গেছেন ১ দিন আগে নওগাঁ কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু ১ দিন আগে “দেশে এখন সস্তা নুন আর খুন” রাজধানীতে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হ/ত্যা ২ দিন আগে
দেশজুড়ে

সেহাংগলে যেন ১/১১ এর পুনরাবৃত্তি না ঘটে

শেয়ার

প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়া :-  “সেহাংগলে যেন ১/১১ এর পুনরাবৃত্তি না ঘটে”।  পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো: নাজমুল ইসলাম সাইদ একথা বলেছেন। গতকাল ০৮ আগস্ট Coastal News 24.Top নিউজ পেইজ এ ” নিজেদের মুখোশ উন্মোচন করলেন সেহাংগলের অশান্তি সৃষ্টিকারী মুল কুশীলবরা” শিরোনামে একটি সাক্ষাৎকার মুলক প্রতিবেদন প্রকাশিত হয়। ঐ প্রতিবেদন প্রকাশের পর বিভিন্ন ব্যাক্তি সংবাদের পক্ষে বিপক্ষে মন্তব্য করেছেন। ঐ সকল মন্তব্যের প্রেক্ষিতে Coastal News 24.Top কে পাঠানো এক লিখিত প্রতিক্রিয়ায় তিনি ঐ কথা বলেছেন।

তিনি বলেন সেহাংগল আমার নানাবাড়ি। আমিও সমূদয়কাঠী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে চলমান অশান্ত সেহাংগলের শান্তি আমিও চাই । ঐ এলাকায় আমার রক্তের এবং আত্মার সম্পর্ক রয়েছে। উক্ত এলাকা থেকে সবচেয়ে বেশি ভোট পেয়ে আমি ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম। সুতরাং ঐ গ্রামের সুনাম- বদনাম, ভালো-মন্দের  সাথে আমিও জড়িত। সেহাংগলের সমাজপতিদের দেরীতে হলেও বোধোদয় হয়েছে। তাই তারা এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষা করে সহাবস্থান বজায় রাখতে একটি ভালো উদ্যোগ নিয়েছেন।

তিনি বলেন, এ উদ্যোগ যেন আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে একটি “সর্ট টাইম প্রোজেক্ট” না হয়। বিগত দিনের হানাহানি এ আদর্শ গ্রামের মানুষের সুনাম কতখানি নষ্ট করেছে এখন সবাই তা অনুধাবন করতে পারছে।

তিনি বলেন, এ হানাহানির পত্যক্ষ শিকার আমিও হয়েছি। বিগত ১/১১ এর সময় আমাকেও প্রতিহিংসার বলি হয়ে মিথ্যা মামলা মাথায় নিয়ে কারাগারে যেতে হয়েছে। আমি চাই এ এলাকার কোনো মানুষের উপর যেন বিগত  ১/১১ ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এ এলাকার মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করুক এটাই আমার কামনা।

বিজ্ঞাপন

আপনার মতামত জানান

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।