গাজীপুর সংবাদদাতা :- গাজীপুরের কালীগঞ্জে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় ফেরার পথে অজ্ঞাত কাভার্ড ভ্যানের চাপায় পুলিশের এক এসআই এবং এক বিএনপি নেতার প্রান গেছে। ঐ ঘটনায় আরো দুজন আ/হ/ত হয়েছেন। আজ ভোররাতে কালীগঞ্জে – ঘোড়াশাল সড়কের সরকারি শ্রমিক কলেজের সামনে এ দূর্ঘটনা ঘটে।
ঐ দূর্ঘটনায় নি/হ/তরা হলেন কালীগঞ্জ থানার এসআই মিজানুর রহমান (৩০) এবং স্থানীয় ২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক মোল্লা (৪৭)। আহতরা হলেন এএসআই জাবেদ ওমর (২৭) ও গাড়ি চালক রাব্ব (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে এসআই মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম কালীগঞ্জের তুমুলিয়া এলাকায় রাত পৌনে ৩ টায় অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী অহিদ মিয়া (৪৫) কে গ্রেফতার করে। গ্রেফতার অহিদকে নিয়ে থানায় ফেরার পথে সরকারি শ্রমিক কলেজের সামনে গাড়ি থামিয়ে স্থানীয় বিএনপি নেতা রফিক মোল্লার সাথে কথা বলছিলেন এসআই মিজানুর, এএসআই জাভেদ ও গাড়ি চালক রাব্বি। এমন সময় একটি কাভার্ড ভ্যান তাদেরকে চাপা দিয়ে ঘোড়াশালের দিকে চলে যায়।
এসময় ঘটনা স্থলে বিএনপি নেতা রফিক মোল্লা নি/হ/ত হন। হাসপাতালে নেয়ার পর এসআই মিজানুর রহমান মারা যান। এসআই জাভেদ ওমর চিকিৎসাধীন রয়েছেন এবং গাড়ি চালক রাব্বি প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
থানা পুলিশ সূত্রে জানা গেছে ঘাতক কাভার্ড ভ্যানটি চিহ্নিত করার চেষ্টা চলছে। পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহ করা হচ্ছে।

