মুন্সীগঞ্জ সংবাদদাতা :- মুন্সিগঞ্জ শহরের কাটাখালি এলাকার বাসা থেকে নিকাহ রেজিস্ট্রার / কাজী হাবিবুর রহমান (৫২) কে তুলে নিয়ে জিম্মি করে ২ লাখ টাকা চাঁদা নেয়ার অভিযোগে সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাজিব হোসেন অপুসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। চাঁদা হিসাবে নেয়া ২ লাখ টাকা উদ্ধার করে ভুক্তভোগী পরিবারকে ফেরত দেয়া হয়েছে।
এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় তিন জনের নামোল্লেখ সহ আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে অপহরণ ও চাঁদা নেয়ার অ গতরাতে একটি মামলা দায়ের করা হয়। ঐ মামলায় গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে গতকাল দুপুরে বিবাহ পড়ানোর কথা বলে তিনটি মোটরসাইকেলে রাজিব হোসেন অপুসহ কয়েকজন কাজী হাবিবুর রহমানকে তুলে নিয়ে যায়। শহরের অদূরে মুক্তারপুরের একটি কক্ষে আটকে রেখে তাকে মারধর ও প্রান নাশের হুমকি দেয়া হয়। লাইসেন্স বাতিল ও প্রাননাশের ভয়ে কাজী ২ লাখ টাকা চাঁদা দিতে সম্মত হন।
পরবর্তীতে তাকে ব্যাংকে নিয়ে তার একাউন্ট থেকে ২ লাখ টাকা উঠিয়ে নেন চাঁদাবাজরা।

