কোর্ট রিপোর্টার :- আজ ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছিল বিচারাধীন বিচারাধীন মামলার আসামী শরিফুল ইসলামকে। আদালত থেকে তাকে হাজতখানায় নেয়ার পথে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান তিনি।
কোর্ট পুলিশ সূত্র জানায় কোতোয়ালি থানার একটি মামলায় সাক্ষ্য গ্রহনের জন্য শরিফুলকে আাদালতে হাজির করা হয়েছিল। শুনানি শেষে তাঁকে হাজত খানায় নেয়ার পথে সে হাতকড়া খুলে পালিয়ে যায়।
পুলিশ সূত্রে জানা গেছে এর আগেও ২০২৫ সালের ১৯ জুন মহানগর দায়রা জজ আদালত থেকে হাজতখানায় নেয়ার পথে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধর করে হাতকড়া খুলে পালিয়েছিলেন শরিফুল। পরে তাকে গ্রেফতার করা হয়।
একই আসামির এভাবে দ্বিতীয়বার আদালত থেকে পলিয়ে যাওয়ায় আদালত এলাকার নিরাপত্তা নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। শরিফুলকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।

